বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল-২০২৩) নবম আসরের জন্য দেশী-বিদেশী মিলিয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। গত আসরের রানার্সআপ বরিশালকে এবারো নেতৃত্ব দেবেন বাংলাদেশ টি২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব। তিন বছর পর বিপিএলে ফেরা রংপুর রাইডার্সও শক্তিশালী দল গড়েছে। ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নবম বিপিএল আসর।
এবার স্থানীয়রা সাত ক্যাটাগরিতে পারিশ্রমিক পাবেন। ‘এ’ ৮০ লাখ টাকা, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ, ‘এফ’ ১০ লাখ ও ‘জি’ ৫ লাখ টাকা। এছাড়া বিদেশী ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৮০ হাজার ডলার।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, জস কব, আশিকুর জামান, ব্র্যান্ডন কিং, জাকের আলী, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন, সৈকত আলী, আবু হায়দার, নাঈম হাসান ও মুকিদুল ইসলাম।
ঢাকা ডমিনেটরস: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাবীরা, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরফাত সানি, নাসির হোসেন, আল আমিন, শান মাসুদ, আহমাদ শেহজাদ, অলক কাপালি, মুনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, উসমান গনি ও সালমান ইরশাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্পার, আশান প্রিয়াঞ্জন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্সওয়েল প্যাট্রিক, উন্মুক্ত চাঁদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ফরহাদ হোসেন ও তৌফিক খান।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস গেইল, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নবীন-উল-হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমাতউল্লাহ গুরবাজ ও করিম জানাত, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম, ফজলে রাব্বি, হায়দার আলী, চতুরাঙ্গা ডি সিলভা, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজি অনিক, সানজামুল ইসলাম ও সালমান হোসেন।
খুলনা টাইগার্স: তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্দো, নাসিম শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির আহমেদ, দাসুন শানাকা, পল ফন মিকিরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান ও মাহমুদুল হাসান জয়।
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফরে ভ্যান্ডারসে, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, রকিবুল হাসান জুনিয়র, শামীম হোসেন, রিপন মন্ডল, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোন্স, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক ও আলাউদ্দিন বাবু।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি মর্তুজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কলিন অ্যাকারম্যান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হূদয়, রুবেল হোসেন, টম মুরস, গুলবাদিন নায়েব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, তৈয়বুর রহমান ও তানজিম হাসান সাকিব।










