আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ-১ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আজ
সকালে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে সুযোগ তৈরি হয় পাকিস্তানের। তারা বাংলাদেশকে ৫
উইকেটে হারিয়ে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠে যায়। তবে
গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে,
তা জানতে
অপেক্ষা করতে হয় দুপুরের ভারত-জিম্বাবুয়ে ম্যাচ পর্যন্ত। এই ম্যাচে জিম্বাবুয়েক ৭১ রানে হারিয়ে গ্রুপ-২ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠল
ভারত। সেমিফাইনালে রোহিত শর্মার দল খেলবে গ্রুপ-১ রানার্সাআপ ইংল্যান্ডের বিপক্ষে, অন্য সেমিতে গ্রুপ-২ রানার্সআপ পাকিস্তানের প্রতিপক্ষ
গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
বুধবার সিডনিতে নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম সেমিফাইনাল ও বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। দুটি
ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ১৩ নভেম্বর রোববার মেলবোর্নে ফাইনাল।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করে সূর্যকুমার যাদবের
ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮৬ তোলে ভারত। যাদব ২৫ বলে ৬১ ও লোকেশ রাহুল ৩৫ বলে ৫১
রান করেন। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া জিম্বাবুয়ে একটি পর্যায়ে ৩৬ রানে ৫
উইকেট হারায়। খুড়িয়ে খুড়িয়ে ১১৫ রান পর্যন্ত যেতে পেরেছে আফ্রিকানরা। ১৭.২ ওভারে
অলআউট হয় ক্রেগ আরভিনের দল। রায়ান বার্ল ৩৫ ও সিকান্দার রাজা ৩৪ রান করেন।
রবিচন্দ্র অশ্বিন তিনটি, হার্দিক পান্ডিয়া ও
মোহাম্মদ শামি দুটি করে উইকেট নেন। ২৫ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা
হন যাদব।










