লাহোরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয়া আফগানিস্তান একটি পর্যায়ে ১৯৯ রানে সপ্তম উইকেট হারায়। সেখান থেকে দুর্দান্ত লড়াইয়ে দলকে ২৭৩ রান এনে দিলেন আজমতুল্লাহ ওমরজাই।

৬৩ বলে ৫ ছক্কা ও ১ চারে ৬৭ রান করেছেন ঢাকার মাঠের পরিচিত মুখ ওমরজাই। শেষ দিকে তাকে সুযোগ্য সঙ্গ দেন দুই ‘স্পিনার’ রশিদ খান ও নূর আহমাদ। রশিদকে নিয়ে ৩৩ বলে ৩৬ ও নূরকে নিয়ে ২৫ বলে ৩৭ রান যোগ করেন তিনি। এর আগে ৯৫ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেন সাদিকুল্লাহ আতাল। অস্ট্রেলিয়ার বেন ডোয়ারসুইস ৪৭ রানে ৩টি এবং স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।