আগের ম্যাচে একাদশে জায়গা না পেয়ে কোচ আর্নে স্লটের সমালোচনা করেন মোহামেদ সালাহ। তিনি অভিযোগ করে বলছিলেন, তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এ ঘটনার পর লিভারপুলে সালাহর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন অনেকে। যদিও ডাচ কোচ তাকে ফিরিয়ে এনেছেন। শনিবার রাতে অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে লিভারপুল জিতেছে ২-০ গোলে, একটি অ্যাসিস্ট করেন সালাহ। দুটি গোলই করেছেন হুগো একিতিকে।
জয় শেষে কোচ স্লট জানান, সালাহকে স্কোয়াডে আনার সিদ্ধান্তটি খুবই সহজ ছিল এবং তাদের মধ্যে এমন কোনো ইস্যু নেই যা সমাধান করতে হবে। তার কথায়, ‘যা কথা হয়েছিল সেটা আমাদের দুজনের। আমি এ কথা আগেও বলেছি, এটা আমাদের দুজনের। সে দলে ফিরেছে এবং তাকে আমাদের খুব প্রয়োজন ছিল।’
২৬ মিনিটের সময় ডিফেন্ডার জো গোমেজকে তুলে তার জায়গায় সালাহকে নামান কোচ। মাঠের নামার পর থেকেই প্রতিটি মুভ ও টাচে তিনি নিজের জাত চেনান আরেকবার।
সোমবার মিসরের হয়ে আফ্রিকান নেশন্স কাপ খেলতে যাবেন সালাহ। ফলে, তার লিভারপুল ক্যারিয়ারের সমাপ্তি দেখেন অনেকে।
এদিকে, শনিবার এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। গোল করেন গোল পালমারন ও মালো গুস্তো।









