স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার আইতানা বোনমাতি ভাইরাস আক্রান্ত মেনিনজাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৭ বছর বয়সী ফুটবলার গত দুই বছর টানা ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। তিনি গত শুক্রবার লেগানেসে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারেননি। ম্যাচে স্পেন ৩-১ গোলের জয় পায়। বুধবার সুইজারল্যান্ডে শুরু হবে ইউরো ২০২৫ চ্যাম্পিয়নশিপ। পরদিন পর্তুগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্পেন। তার আগে অসুস্থ হলেন দলটির অন্যতম সেরা খেলোয়াড় বোনমাতি। বিসিবি