সেন্ট কিটসে সোমবার পেসম্যান ওবেদ ম্যাকয় মাত্র ১৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১৩৮ রানে অলআউট করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে স্বাগতিকরা খানিকটা বিপাকে পড়লেও শেষ ওভারে জয় নিশ্চিত করে পাঁচ ম্যাচের সিরিজে সমতা। আজ একই মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ। ৬ ও ৭ আগস্ট শেষ দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

 

গতকাল রাতে ইনিংসে প্রথম বলেই রোহিত শর্মাকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরত পাঠান ম্যাকয়। এরপর অনবদ্য পেস বোলিংয়ে সূর্যকুমার যাদব, বরীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, রবিচন্দ্র অশ্বিন ও ভুবনেশ্বর কুমারকে সাজঘরে ফেরান তিনি। নিজের প্রথম ও শেষ বলে উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখান ম্যাকয়। তার নৈপুন্যে ১৯.৪ ওভারে অলআউট হয় অতিথি দলটি। সর্বোচ্চ ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া।

 

টি২০তে এটা ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সেরা বোলিং ফিগার। মেরুন জার্সিতে এর আগে কেউই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ৬ উইকেটই নিতে পারেনি। আগের সেরা বোলিং ফিগার ছিল কিমো পলের ৫/১৫। এছাড়া ড্যারেন স্যামি ২৬ রানে ৫টি, জেসন হোল্ডার ২৭ রানে ৫টি ও ওশান থমাস ২৮ রানে ৫টি উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। এদের সবাইকে ছাপিয়ে গেলেন ম্যাকয়।

 

লক্ষ্য তাড়া করতে নেমে সঠিক পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। একটি পর্যায়ে ৯ উইকেট হাতে নিয়ে তাদের জিততে প্রয়োজন পড়ে ৭২ বলে ৭৫ রান, যা একটি সময় রূপ নেয় ১৮ বলে ২৭ রান এবং শেষ ওভারে ১০। যদিও আবেশ খানের নো বলের সুযোগ দিয়ে ফ্রি হিট হাঁকিয়ে ও পরে চার মেরে ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করেন ডেভন থমাস (৩১*)। এর আগে ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কাজটা সহজ করে দেন।

 

টি২০ সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ।