রাওয়ালপিন্ডিতে আজ শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সাদা পোশাকে ইমাম-উল-হকের প্রথম সেঞ্চুরিতে প্রথম দিন দুর্দান্ত কাটল স্বাগতিকদের। দিন শেষে এক উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ইমাম ১৩২ ও আজহার আলি ৬৪ রানে অপরাজিত আছেন।

 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওপেনিং জুটিতে ১০৫ রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন আবদুল্লাহ শফিক ও ইমাম। নাথান লায়ানকে তুল মারতে গিয়ে মিড অফে প্যাট কামিন্সের তালুবন্দী হন শফিক। আউট হওয়ার আগে ১০৫ বলে করেন ৪৪ রান।

 

দ্বিতীয় উইকেটে আজহার ও ইমাম গড়েন ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটি। নিজের ১২তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখ পান ইমাম। সারাদিন উইকেটে থেকে ২৭১ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ইনিংসে ছিল ১৫টি চার ও দুটি ছক্কা। আজহার তুলে নেন টেস্টে ৩৫তম হাফসেঞ্চুরি। ১৬৫ বলে খেলে ৬৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।