দুবাইতে আজ মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।

স্পিন অ্যাটাক শক্তিশালী করতে একাদশে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। তারা একাদশে রেখেছে তানভীর সাঙ্গা ও কুপার কনোলিকে। ভারত আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

অস্ট্রেলিয়া: ট্রাভিস হেড, কুপার কনোলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জস ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও তানভীর সাঙ্গা।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।