চট্টগ্রামে মঙ্গলবার শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে হেরে যাওয়ার পর এই টেস্টে জিততে মরিয়া হয়ে খেলবে বাংলাদেশ।
আজ সোমবার সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সদস্য স্পিনার তাইজুল ইসলাম চট্টগ্রাম টেস্টে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘লক্ষ্য তো একটাই, আমরা জেতার জন্যই খেলব। তারপর পরিস্থিতি কী হবে সেটা ম্যাচের সময় বোঝা যাবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে যেন একটা টিম হয়ে খেলতে পারি, সেটা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিটি বিভাগের জন্যই। আমরা চেষ্টা করব জেতার জন্য।’
একাদশ নিয়ে তিনি বলেছেন, ‘সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোন একাদশ খেলবে, সেটা কাল সকালে জানা যাবে।’
ঢাকায় দল হিসেবে ভালো করেচি বাংলাদেশ। এ নিয়ে তাইজুল বলেন, ‘টিম হিসেবে ভালো খেলা হচ্ছে না, তবে ব্যক্তিগতভাবে কিন্তু একেকজন একেক ম্যাচে ভালো খেলতেছে। ম্যাচে দু-তিনটা ভালো পার্টনারশিপ যদি করতে পারি, একটি সেঞ্চুরি ও ফিফটি থাকে তাহলে টার্গেট বড় হবে।’
তিনি আরো বলেন, ‘আসলে সবাই মনেপ্রাণে চাচ্ছে, তবে কেন যেন হয়ে উঠছে না। তবে আশাকরি, এই ম্যাচে ভালো কিছু হবে।’
নিজের বোলিং নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় রিলাক্স থাকার চেষ্টা করি এবং নিজের কাজটি করার চেষ্টা করি।’










