দুটি
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন ভুটানের রাজধানী থিম্পুতে।
বুধবার (২৪ জুলাই) প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২৭ জুলাই সফরের দ্বিতীয় ও শেষ
ম্যাচ খেলবেন সাবিনারা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সম্প্রতি
তাইপের কাছে দুই ম্যাচের সিরিজে হেরেছে বাংলাদেশ। তা্ইপের বিপক্ষে সর্বশেষ ম্যাচের
একাদশে ২-১টি পরিবর্তন আনতে পারেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। ভুটান যাত্রার আগে
তিনি বলছিলেন, কোনো তারকাখ্যাতি দিয়ে নয়, একাদশে আসার মানদণ্ড হবে নৈপুন্য দিয়ে। কেননা
সাফের দল গঠনই লক্ষ্য।
তহুরা
খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আফিদা খন্দকার, সুরমা জান্নাত ও শাহেদা আক্তার রিপা এইচএসসি
পরীক্ষার কারণে দলে নেই। অভিষেকের প্রতীক্ষায় রয়েছেন মিলি আক্তার, সুলতানা খাতুন, অর্পিতা
বিশ্বাস, হালিমা আক্তার ও বন্যা আক্তার।
অক্টোবরে
নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে
ভুটানের সঙ্গে দুটি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। ২০২২ সালে নেপালের মাঠে ফাইনালে নেপালকে
হারিয়ে প্রথমবারের মতো দেশকে সাফ শিরোপা এনে দেন সাবিনারা। আরেকবকার তারা সাফ মিশনে
নামবেন। তার আগে প্রস্তুতি সারবেন ভুটানের মাঠে।
গত
১১ ও ১৪ জুলাই থিম্পুতে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। যদিও ফ্লাইট জটিলতায় সাবিনাদের যাওয়া
হয়নি বলে ম্যাচ দুটিও পিছিয়ে দেয়া হয়েছে। সাফের প্রস্তুতির জন্য বাংলাদেশ মূলত খেলতে
চেয়েছিল লেবাননের মাঠে। যদিও সাবিনাদের লেবানন সফরের জন্য সবুজসংকেত দেয়নি পররাষ্ট্র
মন্ত্রণালয়।










