ওয়েলসের মাঠে আজ বিশ্বকাপ প্লে-অফ ফাইনাল খেলতে নামবে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। এই ম্যাচ দেখার জন্য টিকিট পাবেন ইউক্রেনের ১০০ শরণার্থী। দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস ও ওয়েলস সরকার নিশ্চিত করেছে যে যারা যুদ্ধের কারণে পালিয়ে এসেছেন তাদের খেলা দেখার সুযোগ করে দিতে চান তারা। কার্ডিফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় আজ রাতের এই ম্যাচের জন্য সব টিকিটই এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও শরণার্থীদের জন্য কিছু টিকিটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মাঠে থাকবেন ইউক্রেনের রাষ্ট্রদূত। বিবিসি