অনেক জল্পনা-কল্পনার পর সাবেক ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীরকে হেড কোচ নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২৬ জুলাই থেকে শ্রীলংকায় সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। এটাই হবে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে তিনি আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। ভারতের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গম্ভীর।
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
অনেক জল্পনা-কল্পনার পর সাবেক ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীরকে হেড কোচ নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।










