কাতার বিশ্বকাপে নক আউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ব্রাজিল। এমন জয়ের পর কিংবদন্তি পেলেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল পুরো ব্রাজিল দল। শেষ মিনিটের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নেইমার এবং ব্রাজিলের আরেক ফুটবলার মিলে একটি ব্যানার নিয়ে আসছেন মাঠের মধ্যখানে।
ক্যামেরার দিকে মুখ করে সেই ব্যানার মেলে ধরলেন নেইমাররা। ব্যানারটির একপ্রান্তে ১৯৭০ এর বিশ্বকাপে গোল করার পর পেলের সেই বিখ্যাত উদযাপনের ছবি। অন্যপ্রান্তে বড় করে লেখা পেলে। বিনিময়ে দলকে গোল থেকে রক্ষা করেন। এরপর ব্যানারের পেছনে একে একে ব্রাজিলের সব ফুটবলাররা এসে দাঁড়ালেন।
এর আগে ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে বার্তা দেন পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, '১৯৫৮ সালে সুইডেনের রাস্তায় হাঁটতে হাঁটতে বাবাকে দেয়া প্রতিশ্রুতি পূরণের কথা ভাবছিলাম। আমি জানি আমার মতো জাতীয় দলের অনেকেই একই প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রথম বিশ্বকাপের খোঁজে আছেন। তিনি আরো বলেন, আমি তোমাদের অনুপ্রাণিত করতে চাই, আমার বন্ধুরা মিলে আমি এখান থেকে হাসপাতালে বসে খেলা দেখবো। আমরা একসঙ্গে আছি। শুভকামনা আমাদের ব্রাজিল!
প্রসঙ্গত, ৮২ বছর বয়সী সাবেক এ কিংবদন্তি ফুটবলার ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ব্রাজিলের সাও পালোস্থ আলবার্ট আইনস্টাইন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দুইদিন আগে তো হঠাৎ চিকিৎসায় সাড়া দিচ্ছেন না দেখে দ্রুত তাকে প্যালিয়াটিভ কেয়ারে নিতে হয়েছে। যেখান থেকে খুব কম সংখ্যক রোগীই ফিরে আসেন।










