বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছলেন জেমি সিডন্স। আজ বুধবার বিকেল পৌনে ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অস্ট্রেলিয়ান কোচ।

দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্সের বিদায়ের পর টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সিডন্স। আপাতত বিপিএল দেখে পরিকল্পনা সাজাবেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ১২ ফেব্রুয়ারি শুরু হবে টাইগারদের প্রাথমিক অনুশীলন। ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পর শুরু হবে মূল অনুশীলন। এর আগে ২০০৭ থেকে চার বছর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।