গত গ্রীষ্মের দলবদলে দুই বছরের চুক্তিতে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ বছর পর আবারো ওল্ড ট্রাফোর্ডে ফিরে ভালো নেই বিশ্বসেরাদের অন্যতম এ ফুটবলার। এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্যারিসের গণমাধ্যম বলছে, ম্যানইউকে ছাড়ার সিদ্ধান্ত নিলে পিএসজি প্রস্তুত তাকে দলে নিতে।
চলতি মৌসুমে ম্যানইউর হয়ে ২১ ম্যাচে ১৪ গোল করেছেন সিআর-সেভেন। এর পরও সন্তুষ্ট নয় ক্লাব। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাদের অবস্থান সাত নম্বরে। শঙ্কা তৈরি হচ্ছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন নিয়েও।
প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়া পর্যন্ত পয়েন্ট টেবিলে সেরা চারে না থাকতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না তারা। আরেকটি সুযোগ থাকবে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে। এতে করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স সরাসরি খেলতে পারবে ম্যানইউ। তবে দলের বর্তমান যে পারফরম্যান্স তাতে ইউরোপের মঞ্চে সেরা হওয়া কঠিনই হবে।
বলতে গেলে এবারের প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া তাদের। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে তাদের ২১ পয়েন্টের পার্থক্য। রোনালদোকে ছাড়া গত বছর শিরোপা দৌঁড়ে ভালো লড়াই করেছিল তারা। কিন্তু এবার তেমন কিছু দেখাতে পারেনি ক্লাবটি।
এদিকে সান স্পোর্টের রিপোর্টে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী রোনালদো তার এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে ইংল্যান্ডে ভবিষ্যত শঙ্কা নিয়ে কথা বলেছেন।
ফরাসি গণমাধ্যম বলছে, রোনালদো যদি ম্যানইউ ছাড়াতে চান, তাহলে তাকে দলে ভেড়াতে প্রস্তুত প্যারিস সেন্ট জার্মেই। তারা রোনালদোকে ফ্রান্সের রাজধানীতে দেখতে চান। যেখানে একসঙ্গে খেলবেন লিওনেল মেসির সঙ্গে।
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার গুঞ্জন রয়েছে কিলিয়ান এমবাপ্পের। তার স্থলাভিষিক্তের কথা মাথায় রেখে বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার এর্লিং ব্রট হালান্ডের দিকেও নজর ফরাসি ক্লাবটির। এ জন্য পিএসজির রাডারে আছে বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কিও।
রোনালদোকে মেসির সঙ্গে দেখতে চায় পিএসজি