জার্মান পত্রিকা বিল্ডের রিপোর্টার লিনা ভুরজেনবার্গারের কাজ ছিল বায়ার্ন মিউনিখ-সংশ্লিষ্ট নিউজ কাভার করা। এ কাজ করতে গিয়ে তিনি সম্পর্কে জড়িয়েছেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসম্যানের সঙ্গে। এটা জানার পরই ‘স্বার্থের সংঘাত’ হতে পারে বলে লিনাকে বায়ার্ন মিউনিখ বিট থেকে সরিয়ে দিয়েছে বিল্ড কর্তৃপক্ষ। জুন মাসে বিল্ডই রিপোর্ট করেছিল, সাবেক স্ত্রী ভেরেনার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটেছে নাগেলসম্যানের। সেই শূন্য জায়গাটি দখল করেছেন লিনা। মার্কা