আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল শুরু হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড।
ফাইনালে ইংল্যান্ড ও পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছেন। বেন স্টোকসের করা প্রথম ওভারে সংগ্রহ বিনা উইকেটে ৮ রান।
১৯৯২ সালে মেলবোর্নে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ৩০ বছর আগের সাফল্যের পুনরাবৃত্তির চ্যালেঞ্জ বাবরদের সামনে।










