গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন অ্যাডামস। ‘বাফানা বাফানা’রা শেষ বত্রিশ রাউন্ডে হেরে যায় সহস্বাগতিক কানাডার কাছে।

মধ্য কেপটাউনের এক বাসা থেকে অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন। গতকাল দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি বলেন, ‘জেডেন অ্যাডামসের মৃত্যুর সংবাদটি আমার জন্য গভীর শোক ও হৃদয়বিদারক হয়ে এসেছে।’ বিবিসি