আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছেন নিগার সুলতানারা। প্রতিপক্ষ পাকিস্তান। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
আজ বেলা সাড়ে ৩টায় সাউদাম্পটনে ‘গ্রুপ-ওয়ান’-এর আগের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এছাড়া লিডসে রাত সাড়ে ১১টায় গ্রুপ-২ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
১২ দলের এ আসরে ‘গ্রুপ-ওয়ান’-এ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস এবং ‘গ্রুপ-টু’তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা প্রতিদ্বন্দ্বিতা করছে।









