সিলেটে আজ শেষ ওভারে ৯ রান করলেই এশিয়া কাপ ফাইনালে উঠে যেত পাকিস্তান। কিন্তু উজ্জীবিত শ্রীলংকা তা হতে দেয়নি। অচিনি কুলাসুরিয়া শেষ ওভারে ৭ রান দিয়ে সিংহলিজ নারীদের এনে দেন ১ রানের রোমাঞ্চকর জয়।
এর আগে ৬ উইকেটে ১২২ রান তোলে শ্রীলংকা। হারসিথা সামারাবিক্রমা ৩৬ ও আনুষ্কা সঞ্জীবানী ২৬ রান করেন। নাসরা সান্ধু ১৭ রানে তিনটি উইকেট নেন। জবাবে পাকিস্তান ৬ উইকেটে ১২১ রান তুলতে সমর্থ হয়। ইনোকা রানাবীরা ১৭ রানে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ ৪২ ও নিদা দার ২৬ রান করেন। যদিও শেষ ওভারে ৩ রান নিতে ব্যর্থ হন অলরাউন্ডার নিদা দার।
টি২০ ফরম্যাটের এশিয়া কাপে এই প্রথম ফাইনালে উঠল শ্রীলংকা। এর আগে তিনবার ফাইনাল খেললেও তার সবগুলোই ছিল ওয়ানডে ফরম্যাটের। ২০০৮ সালে সর্বশেষ এশিয়া কাপ ফাইনাল খেলে শ্রীলংকা। এরপর দুবার ফাইনালে ভারতের কাছে হেরেছে পাকিস্তান, ২০১৮ সালে ভারতকে হারায় বাংলাদেশ।
সিলেটে শনিবার এবারের নারী এশিয়া কাপ টি২০র ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলংকা।
আজ আরেক সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারায় ভারত। আগে ব্যাটিং করে
৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে থাই নারীরা ৯ উইকেটে ৭৪ রান তুলতে সমর্থ
হয়।










