স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। চোট কাটিয়ে রোববার পুরোদমে অনুশীলন করেছেন নেইমার। দলের সবচেয়ে বড় তারকা অনুশীলনে ফেরায় বেশ খুশি তার সতীর্থ লুকাস পাকেতা।
পাকেতা আশাবাদী, নেইমার দলকে সাহায্য করবেন, অতীতের মতোই। ২৮ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘সে অনুশীলনে ফেরায় ও দলের বাকিদের সঙ্গে মাঠে ফিরতে পারায় আমরা সবাই খুশি। জাতীয় দলে সে ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপে তার দারুণ ইতিহাস আছে এবং সে এখনো আমাদের অনেক সহযোগিতা করতে পারে। দলের আর সব খেলোয়াড়ের মতোই, নেইমার খুব গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে আমরা খুশি। সে ফেরায় আমরা আনন্দিত এবং আশা করি, যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে এবং আমাদের সাহায্য করবে।’
দলের আরেক বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে পাকেতা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব। প্রথম আমি ভিনিকে দেখেছিলাম, যখন সে খুবই তরুণ ছিল। ফ্ল্যামেঙ্গোর দিনগুলোতে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। ভিনিকে খুবই শ্রদ্ধা করি। কোনো সন্দেহ নেই, তার সঙ্গে এখানে থাকা এবং আরেকটি বিশ্বকাপের অভিজ্ঞতা নেয়া, আমাদের জন্য বিশেষ কিছু।’









