সান সিরোতে
প্রথমে এগিয়ে যায় জুভেন্টাস। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ইন্টার মিলানও।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের
খেলা চলছিল। মনে হচ্ছিল, খেলা টাইব্রেকারের দিকে গড়াবে, ঠিক সে মুহূর্তে যোগ করা সময়ে (১২১ মি.) পার্থক্য
গড়ে দিলেন আলেক্সিস সানচেস।
তার গোলে ইন্টার
মিলান ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ২-১ গোলে হারায় জুভেন্টাসকে। এতে ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা ফিরে
পেল ইন্টার। সবশেষ ২০১০ সালে নাপোলিকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।
ম্যাচের ২৫
মিনিটে পোস্টের ছয় গজ দূর থেকে নেয়া হেডে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন
মার্কিন ফুটবলার ওয়েস্টন ম্যাককেনিয়ে। দশ মিনিট পরেই সমতায় ফেরে ইন্টার, ভেতর এডিন জেকোকে ডি বক্সের ভেতর ফাউল করে
জুভেন্টাসের জন্য সর্বনাশ ডেকে আনেন মাত্তিয়া ডি সিগলিও। রেফারি পেনাল্টির বাঁশি
বাজালে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ
(১-১)।
বিরতির পর কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। ৩০ মিনিটেও গোলের দেখা না পাওয়ার পেনাল্টি শ্যুট আউট যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই চমক। মাত্তেও ডারমিয়ানের থেকে বল পেয়ে, যোগ করা সময়ের প্রথম মিনিটে ডানপায়ের শটে চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ ইন্টারের শিরোপা নিশ্চিত করেন। এ নিয়ে ইতালিয়ান সুপার কাপের ষষ্ঠ শিরোপা জিতল ইন্টার।










