প্যারিসের দ্রুতগতির মেট্রোরেল নেটওয়ার্কের ওপর নাশকতামূলক হামলায় অলিম্পিক গেমস নিয়ে খানিকটা শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত আয়োজকদের কল্যাণে তা দূর হয়ে যায়। বরং প্যারিস অলিম্পিকের আলো ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান তাক লাগিয়ে দেয় বিশ্বকে। প্যারিসের আকাশে বৃষ্টির ঘনঘটাও উন্মাদনা আর উৎসবকে দমিয়ে রাখতে পারেনি। ক্রীড়াঙ্গন ছাড়াও শোবিজ, রাজনীতিসহ সব অঙ্গনের তারকারা জমায়েত হন এ উদ্বোধনী অনুষ্ঠানে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ, স্পেনের রাজা ফিলিপ, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান, স্প্যানিশ টেনিস গ্রেট রাফায়েল নাদাল, আমেরিকান টেনিস গ্রেট সেরেনা উইলিয়ামস, কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমানেচি, ফরাসি স্প্রিন্ট গ্রেট মেরি-হোসে পেরেক, বিশ্বখ্যাত কানাডিয়ান সংগীতশিল্পী সেলিন ডিওন, আমেরিকান পপস্টার লেডি গাগা, রÅাপার স্নুপ ডগ, ফরাসি-মালিয়ান পপস্টার আয়া নাকামুরা—এমনই অসংখ্য তারকার মেলা বসেছিল প্যারিসে। এ তারকার আলোয় আরো আলোকিত হয় ‘সিটি অব লাইট’খ্যাত শহর প্যারিস।
অলিম্পিকের আলোয় আরো উজ্জ্বল ‘সিটি অব লাইট’
প্যারিসের দ্রুতগতির মেট্রোরেল নেটওয়ার্কের ওপর নাশকতামূলক হামলায় অলিম্পিক গেমস নিয়ে খানিকটা শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত আয়োজকদের কল্যাণে তা দূর হয়ে যায়।










