‘অনিবার্য কারণ’
দেখিয়ে ডার্বি কাউন্টি ফুটবল দলের হেড কোচের পদ ছাড়লেন ওয়েন রুনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি রয়েছে।
গত সেপ্টেম্বরে ডার্বি কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে নেমে যায় লিগ ওয়ানে, যা আশির দশকের পর প্রথম ঘটল। রুনি মনে করেন, এখন তার সরে যাওয়া উচিত। তিনি বলেন, এখন নতুন উদ্যম নিয়ে কাজ করতে পারবেন, এমন কারো ক্লাবটির নেতৃত্বে থাকা প্রয়োজন। বিবিসি









