টি২০ বিশ্বকাপে শীর্ষ চারে পৌঁছার সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে টিম বাংলাদেশ। আজ রোববার সকালের অপর ম্যাচে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় টাইগারদের সামনে এসেছে এই সুযোগ।

টসে দিতে অস্ট্রেলিয়ার মাঠে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান করে সাকিবরা।

বাংলাদেশের পক্ষে ৪৮ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজমুল হোসাইন শান্ত। ২০ বলে আফিফ হোসাইনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। অন্যদিকে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট পেয়েছেন শাহীন আফ্রিদী।