আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ১৮ রান। তামিম ইকবাল ৮ ও লিটন দাস ৭ রানে অপরাজিত আছেন।
প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। তামিমের দল শেষ ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে। যেহেতু ওয়ানডে সুপার লিগের ১০টি পয়েন্ট মহাগুরুত্বপূর্ণ। সে কারণে উইনিং কম্বিনেশন না ভেঙে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। আফগানিস্তান অবশ্য পরিবর্তন এনেছে একটি। ফারিদ আহমদের জায়গায় দলে ফিরেছেন প্রথম ম্যাচ খেলা গুলবাদিন নাইব।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, ফজলহক ফারুকি।










