লাহোরে আজ বুধবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।
প্রথম ম্যাচে ইংল্যান্ড বড় স্কোর গড়েও হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আফগানরা প্রথম ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। দুই দলই পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া। মঙ্গলবার ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। দুই দলেরই ঝুলিতে এখন সমান ৩ পয়েন্ট।
ইংল্যান্ড: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
আফগানিস্তান: ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সাদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, নূর খান ও ফজলহক ফারুকি।










