ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে ১৬ জুন। তার আগে ক্যারিবিয়ান ক্রিকেট দল মনস্তাত্ত্বিকভাবে বড়সড় ধাক্কাই খেল। পাকিস্তান সফরে টানা দুই ওয়ানডেতে হেরে বসেছে তারা। নিকোলাস পুরানের দল এখন হোয়াইটওয়াশ হওয়ার ঝুঁকিতে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুটি দল।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেরই ভেন্যু মুলতান। শুক্রবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১২০ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী দলটি। বাবর আজমের দল আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৭৫ রান তোলে। অধিনায়ক বাবর সর্বোচ্চ ৭৭ রান করেন ৯৩ বলের মোকাবেলায়। ক্রিকইনফো










