শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ জিততে মরিয়া বাংলাদেশ।
আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় আজ অভিষেক ঘটছে জাকের আলী অনিকের। তিনিও উইকেটকিপার ব্যাটার। স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের জায়গায় একাদশে এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। আফগানিস্তান দলে কোনো পরিবর্তন নেই।
জাকের আলীকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, আল্লাহ মোহাম্মদ গজনফর, নানজেয়ালিয়া খারোতি, ফজলহক ফারুকি।










