টি২০ সিরিজে এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের
কাছে হারল বাংলাদেশ নারী দল। আজ রোববার (৪ ডিসেম্বর) ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে
এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০-তে নিউজিল্যান্ডের
কাছে ৩৭ রানে হারে বাংলাদেশ।
আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।
২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান করে তারা। সর্বোচ্চ ৪৬ রান করেন অ্যামেলিয়া কার। ১৪৯ রানের
টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে নারী ক্রিকেটারররা।
নিগার ৩৩ বলে ৩১, শারমিন ৩০ বলে ২২ ও ফারজানা ১৪ বলে ১৫ রান করেন।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর
কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী
দল।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট
হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।










