ফ্রেঞ্চ ওপেনে আজ অল-আমেরিকান কোয়ার্টার ফাইনালে স্লোয়ান
স্টিফেনসকে ৭-৫, ৬-২ গেমে
হারিয়ে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের উঠতি তারকা কোকো গাফ। নারী এককে ১৮তম
বাছাই ১৮ বছর বয়সী কোকো সেমিফাইনালে খেলবেন ইতালির মার্টিনা ট্রাভিসানের বিপক্ষে।
বৃহস্পতিবার নারী এককের সেমিফাইনাল।
আজ দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে কানাডার
১৯ বছর বয়সী লেইলাহ ফার্নান্দেজকে ৬-২, ৬-৭ (৩/৭), ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো
গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠেন ২৮ বছর বয়সী ট্রাভিসান। গতবার কোয়ার্টার
ফাইনালে তিনি হেরে যান পোলিশ তারকা ইগা সিয়ানতেকের কাছে, যিনি পরিশেষে চ্যাম্পিয়ন হন।
মেয়েদের বাকি দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
হবে বুধবার। সিয়ানতেক খেলবেন জেসিকা পেগুলার বিপক্ষে, আর দারিয়া
কাসাতকিনার প্রতিপক্ষ ভেরোনিকা কুদারমেতোভা।










