পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাত্কারে রীতিমতো বোমা ফাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ ও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তারা তাকে বের করে দেয়ার চেষ্টা করেছেন। এছাড়া ওয়েন রুনিসহ সাবেক খেলোয়াড় ও ক্লাব মালিককেও আক্রমণ করেছেন রোনালদো। এতে ভীষণ চটেছে রেড ডেভিলরা। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোর সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটছে ইংলিশ ক্লাবটি। গোল ডটকম
রোনালদোর চুক্তি বাতিলের কথা ভাবছে ম্যানইউ
পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাত্কারে রীতিমতো বোমা ফাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।










