আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি২০ বিশ্বকাপ ফাইনালে শিরোপার লক্ষ্যে খেলতে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচে ব্যক্তিগত মাইলফলকে ওঠার হাতছানি দিচ্ছে পাকিস্তান অলরাউন্ডার শাদাব খানকে। আন্তর্জাতিক টি২০তে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে তার প্রয়োজন আর তিনটি উইকেট, আর ৫০০ রান থেকে ৪৪ রান দূরে। ক্যারিয়ারের ৮৪তম টি২০তে কি ১০০/৫০০ ডাবল হবে শাদাব খানের? ক্রিকইনফো