চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামল ভারত। আজ বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারতীয় দলনায়ক রোহিত শর্মা।

 

বাংলাদেশের বিপক্ষে একমাত্র ওয়ার্মআপ খেলে বিশ্বকাপ মিশনে নামছে হেভিওয়েট ভারত। তারা ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে। এরপর একবার ফাইনাল খেললেও কখনো শিরোপার নাগাল পাওয়া হয়নি। ভারতীয় তারকাখচিত দলটি এবার শিরোপা জিততে মরিয়া।

 

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রতিদ্বন্দ্বিতা করছে। পাকিস্তান মাঠে নামছে বৃহস্পতিবার।

 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিভাম দুবে, বিরাট কোহলি, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

আয়ারল্যান্ড একাদশ:  পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জস লিটল, বেন হোয়াইট।