হেক্সা মিশনে আগামীকাল সোমবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামবে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে চোটের ধাক্কায় একের পর এক খেলোয়াড় ছিটকে যাওয়ার মাঝে দারুণ একটা সুখবর পেল ব্রাজিল। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন নেইমার।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে ফিরছেন এ তারকা।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ তিতেও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে থিয়েগো সিলভাকে জিজ্ঞেস করা হয়েছিল নেইমার খেলবে কিনা। মাইক্রোফোন নিয়ে তিতের জবাব, ইয়েস।

মাঠে নামার আগে টুইটে যা বললেন নেইমার

এর আগে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ব্রাজিল। ওই ম্যাচেই চোট পান নেইমার। ব্যথা পাওয়ার পরও কয়েক মিনিট খেলেন তিনি। এরপর আর পারেননি। ৮০তম মিনিটে তাকে তুলে নেন তিতে। একই ম্যাচে ডিফেন্ডার দানিলোও অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন। তারা দুইজনই পরের দুই ম্যাচে খেলতে পারেননি। তবে রাউন্ড অফ সিক্সটিনে এ দুই খেলোয়ারকে পেয়ে স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। তবে দানিলোর ক্লাব সতীর্থ আলেক্স সান্দ্রো নিতম্বের চোটে আপাতত মাঠের বাইরেই থাকছেন। তিতো বলেন, “সে (আলেক্স সান্দ্রো) খেলতে পারবে না। এখনও সে সেরে ওঠার প্রক্রিয়ায় আছে। দানিলো ও নেইমার ফিরছে।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সার্বিয়ার ডিফেন্ডাররা নেইমারকে ৯ বার ফাউল ফাউলের শিকার হন। যেখানে ব্রাজিলের বিরুদ্ধে মোট ফাউলের সংখ্যাই ছিল ১৫। এরপরই ইনজুরিতে পড়েন নেইমার।