‘দ্য ফিনালিসিমা’ নামে লাতিন ও ইউরোপজয়ী দুই দলের লড়াইয়ে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় আর্জেন্টিনা। বুধবার রাতে লিওনেল মেসি, ডি মারিয়াদের শিরোপা উৎসবের পরের দিনই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসব করে জিতল আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আজ ম্যাচটিতে ৫-১ গোলে জিতেছে সেলেসাওরা।

 

ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের জয়ে বড় অবদান রাখেন প্যারিস সেন্ট জার্মেই তারকা নেইমার। যদিও তার দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। সপ্তম মিনিটে এভারটন ফরোয়ার্ড রিচার্লিসনের গোলে লিড নেয় ব্রাজিল। ৩১ মিনিটে সমতা আনেন হোয়াং উই-জো। ৪২ মিনিটে স্পট-কিক থেকে গোল করে সেলেসাওদের আবারো এগিয়ে দেন নেইমার। ৫৭ মিনিটে নেইমারের দ্বিতীয় পেনাল্টি গোল ব্রাজিলকে ৩-১ গোলের লিড এনে দেয়। আর ৮০ মিনিটে কোরিয়ানদের কফিনে শেষ পেরেক ঠুকেছেন অ্যাস্টন ভিলায় খেলা ফরোয়ার্ড ফিলিপ্পে কুতিনহো। 

 

এ মাসে আরো দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ৬ জুন জাপানের বিপক্ষে ও ১১ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

 

এদিকে, আজ আরেকটি প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হয় জাপানের হোক্কাইডো দ্বীপের সাপ্পোরো ডোম স্টেডিয়ামে।