বায়ার্ন
মিউনিখের সাবেক হেড কোচ হ্যানসি ফ্লিককে নতুন কোচ নিয়োগ করল স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা।
তিনি জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার সঙ্গে কাতালানদের দুই বছরের চুক্তি
হয়েছে।
বায়ার্নকে
২০২০ সালে ট্রেবল জেতানোর পর জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন ফ্লিক। যদিও অধ্যায়টা
মধুর হয়নি তার। ধারাবাহিক ব্যর্থতায় ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্লিককে বরখাস্ত করে জার্মানি।
সেই থেকে তিনি বেকারই ছিলেন। অবশেষে তাকে লুফে নিল বার্সা, যারা দুদিন আগেই জাভিকে
বরখাস্ত করে।
বার্সার
স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি বায়ার্নে দুই মৌসুম খেলেছেন ফ্লিকের অধীনে। ২০২০ সালে
তার অধীনে বায়ার্ন বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে।










