অ্যান্টিগায় তিনদিনের প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিন ৭ উইকেটে ৩১০
রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জবাবে এ প্রতিবেদন লেখার সময় (রাত ১১.৫৫টা) স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
প্রেসিডেন্ট একাদশ ২৪ ওভারে বিনা উইকেটে তুলেছে ৮৮ রান।
শুক্রবার প্রথম দিন ৬ উইকেটে ২৭৪ রান তুলে নেয় বাংলাদেশ। তামিম ইকবাল
১৪০ রানে অপরাজিত ছিলেন,
মোসাদ্দেক
হোসেন অপরাজিত ছিলেন ৬ রানে। আজ স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাত ৮টা) দলীয় সংগ্রহ তিনশ পেরেনোর পর ১৯ রান
করে আউট হন মোসাদ্দেক
(৩০৯/৬)। এরপর
আর এক রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিমের ১৬২ রানে অপরাজিত থাকেন। ২৮৭ বলে
খেলা ইনিংসটি তিনি সাজিয়েছেন ২১টি চার ও একটি ছক্কায়।
উল্লেখ্য,
টেস্ট অধিনায়ক
সাকিব আল হাসান যথাসময়ে ওয়েস্ট ইন্ডিজে না পৌঁছানোয় তিনি প্রস্তুতি ম্যাচে নেই। এ
ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক লিটন দাস।
উল্লেখ্য,
আগামী ১৬ জুন
অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি
হবে বাংলাদেশ। এই সিরিজে রয়েছে দুটি টেস্ট। এরপর তিনটি করে টি২০ ও ওয়ানডে ম্যাচ
খেলবে দুই দল।










