বিশ্বকাপ খেলতে কাতারের মাটিতে পা রাখার আগে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুশীলন করছে দুই
লাতিন দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে। মঙ্গলবার আরব আমিরাতে দুই দল অনুশীলন করে।
শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে খেলবে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোর সঙ্গে। ২২
নভেম্বর মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এইচ’ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ পর্তুগাল, ঘানা ও দক্ষিণ কোরিয়া। ২৪ নভেম্বর
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে প্রথম বিশ্বকাপ আসরের
চ্যাম্পিয়ন উরুগুয়ে।
উরুগুয়ের প্রথম অনুশীলনে যোগ দেন লিভারপুলের সাবেক ও বর্তমান
স্ট্রাইকার লুই সুয়ারেজ ও ডারউইন নুনেজ। এছাড়া টটেনহাম মিডফিল্ডার রদ্রিগো
বেন্তাকারকেও সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। আবুধাবিতে অনুশীলন সম্পন্ন
করে কাতারে যাবে উরুগুইয়ানরা।
এদিকে,
আর্জেন্টিনার
অনুশীলনের মধ্যে একটি প্রীতি ম্যাচও রয়েছে। আজ বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের
মুখোমুখি হচ্ছেন মেসিরা।
এটা মেসির শেষ বিশ্বকাপ, সুয়ারেজেরও। দুই দলের দুই সেরা খেলোয়াড় নিজেদের শেষ বিশ্বকাপটা রাঙাতে
চাইবেন। উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালে এবং আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়
করে।










