বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার রোমাঞ্চকর লড়াইয়ে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে রংপুর ৬ উইকেটে ১৫৯ রান তুলতে ম্যাচ টাই হয়ে যায়। পরে সুপার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান তুলতে সমর্থ হয় রংপুর। এরপর মুস্তাফিজুর রহমানের তিন বল থেকে ১০ রান তুলে রাজশাহীর জয় নিশ্চিত করেন তানজিদ হাসান।
আজমতউল্লাহ ওমরজাই জেতালেন সিলেটকে
আফগান কৃতী অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ নৈপুণ্যে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটানস। আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে ঢাকা ৮ উইকেটে ১৬৭ রান তুলতে সমর্থ হয়। ব্যাট-বল দুটিতেই সেরা আজমতউল্লাহ।
ওমরজাই ২৪ বলে ৫০ ও পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪৪ রান করেন। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব করেন ৩৪ বলে ২৯ রান। রান তাড়া করতে নেমে ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা। এরপর শামীম হোসেনের লড়াকু ব্যাটিং (৪৩ বলে ৮১) হারের ব্যবধান কমালেও ঢাকাকে জয় এনে দিতে পারেনি। শেষ দিকে আস্কিং রানরেট অনেক বেড়ে যায়, যে সমীকরণ মেলানো কঠিন হয়ে পড়ে ঢাকার জন্য। শেষ ২ ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৫ রান, শেষ ওভারে ২৭। কঠিন এই সমীকরণ মেলাতে পারেনি ঢাকা।
৪০ রানে ৩ উইকেট নেন আজমতউল্লাহ। এছাড়া মোহাম্মাদ আমির ও নাসুম আহমেদ ২টি করে উইকেট নেন।
এ নিয়ে চার ম্যাচের দুটিতে জিতল সিলেট। তাদের সমান ৪ পয়েন্ট পেয়েছে রংপুর রাজশাহী ওয়ারিয়র্স।
আজ সন্ধ্যায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স।









