নবম
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে দুঃস্বপ্নের
মতো ব্যাটিং করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট
সিংহলিজরা। নিউইয়র্কের ড্রপ-ইন পিচে শ্রীলংকাকে দাঁড়াতেই দেয়নি প্রোটিয়া বোলাররা।
নিউইয়র্কে
নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজই প্রথমবারের মতো নবম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচেই বিপর্যস্ত শ্রীলংকা। ‘ডি’
গ্রুপের এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া লংকানরা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট
হারিয়ে শেষ পর্যন্ত একশর নিচেই গুটিয়ে যায়।
৪
ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া। এছাড়া পেসার কাগিসো
রাবাদা ২১ রানে ২টি ও স্পিনার কেশব মহারাজ ২২ রানে ২টি উইকেট নেন। শ্রীলংকার পক্ষে
কুশল মেন্ডিস ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন।
এই
শ্রীলংকার বিপক্ষে ৮ জুন ডালাসে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।










