একই দিনে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া। রডনি মার্শের পর আজ অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন।
৫২ বছর বয়সী শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট খেলে ৭০৮ উইকেট শিকার করেন। মুত্তিয়া মুরালিধরণের কাছে রেকর্ড হারানোর আগে তিনিই ছিলেন টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট শিকার করেছেন তিনি।
সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার ১৫
বছরের দীর্ঘ ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত।
১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি।
ওয়ার্নের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সংক্ষিপ্ত
এক বিবৃতিতে ফক্স নিউজকে জানিয়েছে, থাইল্যান্ডে
সম্ভবত হৃদরোগে তার মৃত্যু হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিজের
বাংলোতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিত্সকদের প্রাণান্ত চেষ্টার পরও
তাকে বাঁচানো যায়নি। পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো
হয়েছে এবং বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেয়া হবে।










