অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। আজ বুধবার পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের খেলায় জার্মান টেনিস তারকা ইয়ানিক হ্যানফম্যানকে নাদাল এবং নারী এককে সুইজারল্যান্ডের জিল টেইকম্যানকে সহজেই হারান আজারেঙ্কা।

পুরুষ টেনিসে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের খোঁজে নামা নাদাল হ্যানফম্যানকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। রড লেভার এরেনায় জয়ের পথে শক্ত কোনো বাধার মুখে পড়েননি স্প্যানিশ টেনিস তারকা। নাদাল পরের রাউন্ডে রাশিয়ার কারেন খাশানোভ কিংবা ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির মুখোমুখি হবেন।

অপরদিকে বেলারুশ তারকা আজারেঙ্কা ৬-১ ও ৬-২ গেমে পরাজিত করেন টেইকম্যানকে।