গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিয়েছে। ম্যাচ শুরুর কথা
ছিল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে। যদিও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। অবশেষে ১১টা ২০
মিনিটে টস অনুষ্ঠিত হয়। টস জিতে বোলিং বেছে নিয়েছেন ইংল্যান্ড দলনায়ক জস বাটলার। খেলা
শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিট)।
২০২২ সালে অস্ট্রেলিয়ার
অ্যাডিলেড ওভালে সেমিফাইনালে ভারতকে ১০ উইকেট হারায় ইংল্যান্ড, যারা পরে ফাইনালে পাকিস্তানকে
হারিয়ে শিরোপাও জিতে নেয়। এবার সেই হারের প্রতিশোধ কি নিতে পারবেন কোহলিরা?
ভারত একাদশ: রোহিত শর্মা
(অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), শিবাম দুবে, সূর্যকুমার যাদব, হার্দিক
পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ ও অর্শদীপ
সিং।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার
(অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম
কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি।










