ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্যালারির বড় একটি অংশ নেপালি দর্শকে পরিপূর্ণ। প্রতিটি মুহূর্ত তারা উৎসাহ দিয়ে গেলেন রোহিত পাওডেলদের। যদিও এই সমর্থন মোটেও উদ্দীপ্ত করতে পারেনি তাদের। নেদারল্যান্ডসের শক্ত বোলিংয়ের মুখে মাত্র ১০৬ রানে অলআউট হিমালয় কন্যারা।

 

‘ডি’ গ্রুপের এই ম্যাচে আগে বোলিং নেয় নেদারল্যান্ডস। চার ওভারের মধ্যেই নেপালের দুই ওপেনারকে সাজঘরে ফেরান ডাচ বোলরারা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেপালিরা। স্পিনার টিম প্রিঙ্গল (৩/২০) এবং তিন পেসার লোগান ফন বিক (৩/১৮), পল ফন মিকিরেন (২/১৯) ও বাস ডি লিডির (২/২২) দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। অধিনায়ক পাওডেল সর্বোচ্চ ৩৫ রান করেন ৩৭ বলের মোকাবেলায়। এছাড়া করন কেসি ১৭ ও গুলশান ঝা ১৪ রান করেন।

 

‘ডি’ গ্রুপে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের ও ১৭ জুন একই মাঠে নেপালের মুখোমুখি হবে। তার আগে ৮ জুন এই ডলাসে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে শ্রীলংকাকে।