বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শুক্রবার রাতের ম্যাচে ১৬ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস খেলে সিলেট টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্সকে জিতিয়েছেন মাহমুদউল্লাহ। ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে ১৪৫ রানের টার্গেট ছুঁয়েছে রংপুর।

আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৪ রান তুলতে সমর্থ হয় সিলেট। আফিফ হোসেন সর্বোচ্চ ৪৬ রান করেন ৩১ বলের মোকাবেলায়। ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমান উভয়ই নেন ৩টি করে উইকেট।

এরপর লিটন দাস (২৫ বলে ৩৫), মাহমুদউল্লাহ, কাইল মায়ার্স (২৯ বলে ৩১) ও খুশদিল শাহর (১১ বলে ১৯*) ব্যাটে ভর করে জয় তুলে নেয় রংপুর।

এ জয়ের পর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠল রংপুর। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই সিলেট।