কাতার বিশ্বকাপে সবার আগে নকআউট পর্বে উঠল
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ স্টেডিয়াম ৯৭৪-এ ‘ডি’ গ্রুপ ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে
এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোয় জায়গা করে নেয় ব্লুজরা।
ফ্রান্সের হয়ে দুটি গোলই করেন পিএসজি
ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬১ ও ৮৬ মিনিটে গোল করেন তিনি। ৬৮ মিনিটে
ডেনমার্কের হয়ে গোল করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। যদিও তার গোলটি ডেনিশদের জন্য শুধুই সান্ত্বনার হয়ে থাকল।










