ট্রফি ট্যুরের অংশ হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফ্‌ফরাবাদে যাওয়ার কথা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। যদিও ভারতের আপত্তির মুখে মুজাফ্‌ফরাবাদে নেয়া হচ্ছে না ট্রফিটি। নতুন রুট দিয়ে গতকাল ট্রফি ট্যুর শুরু হয়েছে। ট্রফিটি ইসলামাবাদের দামান-ই-কোহ, ফয়সাল মসজিদ ও পাকিস্তান মনুমেন্টে নেয়ার কথা। এরপর অ্যাবোটাবাদের স্কুল, কলেজ ও ঐতিহাসিক স্থাপনায় নেয়ার কথা ট্রফিটি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। ক্রিকইনফো