রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনটি করে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জয় করা মার্কো অ্যাসেনসিও প্যারিস সেন্ট জার্মেইতে নাম লেখানোর পর ফরাসি দলটির হয়ে লিগসহ চারটি শিরোপা জিতেছেন। এবার তিনি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার জার্সিতেও উজ্জ্বল। শীতকালীন দলবদলের শেষদিন অ্যাস্টন ভিলা ধার চুক্তিতে তাকে সই করায়। এ খেলোয়াড় লন্ডনে ফুল ফুটিয়ে চলেছেন। শুক্রবার রাতে তার জোড়া গোলে ভর করে কার্ডিফকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। বিসিবি