সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে নারী ফুটবল দল। আজ বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সানজিদা-সাবিনাদের বহন করা উড়োজাহাজটি। সেখানে তাদের ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মাতিঝিলের আরামবাগ বাফুফে ভবনে যাবেন ফুবলাররা।
এর আগে, প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।










